২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে কুরুচিপূর্ণ এসএমএস: দুই ঢাবি ছাত্র আটক

এক ছাত্রীকে ‘কুরুচিপূর্ণ ভাষায়’ এসএমএস পাঠানোর অভিযোগ দুই ছাত্রকে শাহবাগ থানায় সোপর্দ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 09:16 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

এরা হলেন- আশরাফ ও আসাদ। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র। আশরাফ মাস্টার্স ও আসাদ চতুর্থ বর্ষে পড়েন।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাদের শাহবাগ থানায় সোপর্দ করে বলে পরির্দশক (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বহুদিন ধরে আশরাফ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের এক ছাত্রীকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় এসএমএস পাঠিয়ে আসছিল। আসাদের মাধ্যমে সে ওই ছাত্রীকে হুমকিও দিচ্ছিল।”

ওই ছাত্রী শনিবার এ বিষয়ে লিখিত অভিযোগ জানালে দুজনকে আটক করে থানায় সোপর্দ করা হয় বলে জানান তিনি।