২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ভর্তি পরীক্ষায় বহিষ্কার ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগে চারজনকে বহিষ্কার করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 09:14 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

বহিষ্কৃতরা হলেন - শাহরিয়ার হুসাইন, গৌতম চন্দ্র পাল, মাহবুবুর রহমান সজীব ও আব্দুল্লাহ মুকিত।

প্রক্টর বলেন, ‘এ’ ইউনিটের পরীক্ষার সময়ে শাহরিয়ার হুসাইন ও আব্দুল্লাহ মুকিত নামের দুই শিক্ষার্থীকে নামের বানান ভুল লেখায় এবং গৌতম চন্দ্র পাল ও মাহবুবুর রহমান সজীবকে পরীক্ষার হলে কথা বলার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সোমবার ‘এ’ ও ‘বি’ ইউনিটে মোট চারটি ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ভর্তি পরীক্ষায় নয়টি অনুষদের ৫৭টি বিভাগে বিশেষ কোটাসহ মোট চার হাজার ৭২২ আসনের বিপরীতে এক লাখ ৬০ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।