কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি আবেদনের সময় বাড়ল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ানোর কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ নভেম্বর পর্যন্ত দিন-রাত যেকোনো সময় এমনকি বন্ধের দিনও আবেদন করা যাবে।
৪ ডিসেম্বর সকালে এ ইউনিট ও বিকেলে বি ইউনিট এবং ৫ ডিসেম্বর সকালে সি ইউনিটের ভর্তিপরীক্ষা হবে।
বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd থেকে জানা যাবে।
