২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউল্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিষ্ঠার ১১তম বার্ষিকী উদযাপন করেছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 10:22 PM

Updated : 22 Aug 2022, 01:40 PM

বুধবার বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টির ভাইস প্রেসিডেন্ট কাজী আনিস আহমেদ।

পরে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও প্রশাসনিক সদস্যদের ‘ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স’ পুরস্কার প্রদান করেন।

অনুষদ সদস্যদের অ্যাঙ্গেজমেন্ট ইন লার্নিং অ্যান্ড টিচিং, অ্যাঙ্গেজমেন্ট ইন রিসার্চ, কমিউনিটি অ্যাঙ্গেজমেন্ট, সার্ভিস টু স্টুডেন্টস এবং সার্ভিস টু দ্যা ইউনিভার্সিটি কমিউনিটি- এই পাঁচটি বিভাগে পুরস্কৃত করা হয়।

এছাড়া সাপোর্ট ফর লার্নিং অ্যান্ড টিচিং অ্যাক্টিভিটিস, সার্ভিস টু স্টুডেন্টস ও কমিটমেন্ট টু ইউল্যাব ভিশনের ওপর ভিত্তি করে প্রশাসনিক সদস্যদেরও পুরস্কার দেওয়া হয়।