২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরে ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 02:35 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব উপ-নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী জানান, সোমবার ভোররাত ৩টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এবছর ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) মোট ৪৫০টি আসনের বিপরীতে চার হাজার পাঁচশ ৬২ জন পরীক্ষার্থী উর্ত্তীণ হয়েছে।

এর আগে রোববার সকালে ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।

উপ-নিবন্ধক মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admissionresults/ থেকে অথবা মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে JU<Space>R<Space>Roll No লিখে 9933 এই নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবে।