চবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র মিলবে বৃহস্পতিবার থেকে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বৃহস্পতিবার থেকে সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বলে বুধবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এসএমএসে আবেদনকারীদের ইউজার আইডি ও পাসওয়ার্ডসহ প্রবেশপত্রের তথ্য পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা নিজের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ওই দুটি ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
আগামী ১ নভেম্বর থেকে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, যা শেষ হবে ৯ নভেম্বর।
