২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ‘গ’ ইউনিটের পরীক্ষায় ৪৩ হাজার ভর্তিচ্ছু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তির আশা নিয়ে ‘গ’ ইউনিটে পরীক্ষা দিয়েছেন ৪৩ হাজার শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 10:35 AM

Updated : 12 Oct 2022, 04:18 PM

শেষ পর্যন্ত তাদের মধ্যে ১ হাজার ১৭০ জন এ বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে পড়ার ‍সুযোগ পাবেন। 

শুক্রবার সকাল ১০টায় এক ঘণ্টার এই পরীক্ষা শুরু হয়। আগের দিনে প্রশ্নপত্র ফাঁসের গুঞ্জন শোনা গেলেও এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।  

বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪৬টি এবং ক্যাম্পাসের বাইরে ঢাকার ১০টি স্কুল-কলেজসহ মোট ৫৬টি কেন্দ্রে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে।

গত কয়েক বছর ধরে পরীক্ষার হলে জালিয়াতি ও প্রশ্নফাঁসের অভিযোগের কারণে এবারও পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন এবং বাইরে যোগাযোগ করা যায় এমন যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ ছিল। যে কোনো অনিয়মের তাৎক্ষণিক শাস্তির জন্য ছিল ভ্রাম্যমাণ আদালত।

‘খ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে গত ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরদিন হয় ‘চ’ ইউনিটের লিখিত পরীক্ষা। এ দুটি ইউনিটের ফলও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।

এছাড়া ১৭ অক্টোবর ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষা, ৩০ অক্টোবর ‘ক’ ইউনিট, ৬ নভেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সূচি রয়েছে।

পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

‘চ’ ইউনিটের আসন বিন্যাস