২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নোটিস বোর্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনের কার্যক্রম ও চিত্র তুলে ধরতে মধুর ক্যান্টিনে একটি নোটিস বোর্ড স্থাপন করেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 10:31 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

সোমবার ঢাকা আনুষ্ঠানিকভাবে এ বোর্ড উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার নেতারা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সুবিধার্থেই ইতিহাসে প্রথমবারের মতো মধুর ক্যান্টিনে নোটিস বোর্ড স্থাপন করা হয়েছে।”

ভবিষ্যতে ইউনিটের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে ওয়েবসাইটে এ কার্যক্রম চালানো হবে বলে জানান আবিদ।