২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে অফিস সময় কমল ১ ঘণ্টা

সাপ্তাহিক ছুটি আগের মতোই শুক্র ও শনিবার।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 08:16 PM

Updated : 23 Aug 2022, 08:16 PM

জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের চেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এতদিন এ শিক্ষালয়ে সকাল ৯টায় অফিস শুরু হলেও শেষ হত বিকাল ৫টায়।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অফিস ২৪ অগাস্ট থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। নামাজ ও দুপুরের খাবারের জন্য দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো জরুরি পরিষেবা নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে।

আর সাপ্তাহিক ছুটি আগের মতোই শুক্র ও শনিবার বহাল থাকছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।