১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আর্কটিক অভিযানে যাচ্ছেন কৌশিক

আট দেশের ১৪ জন উত্তর মেরুতে বৈজ্ঞানিক ও শিক্ষামূলক এ অভিযানে যোগ দেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2024, 11:53 PM

Updated : 11 Mar 2024, 01:34 AM

রাশিয়ার জাতীয় পরমাণু সংস্থা রোসাটমের পারমাণবিক আইসব্রেকারে চড়ে উত্তর মেরুর উরাল ও আর্কটিক অঞ্চলে অভিযানে যাওয়ার সুযোগ পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কৌশিক আহমেদ।

রোববার কৌশিকের চাচা নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

Image

চাচার সঙ্গে কৌশিক আহমেদ (বামে)।

তিনি বলেন, বিশ্ব যুব উৎসব উপলক্ষে রোসাটম এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিভিন্ন দেশের ২ হাজার প্রতিযোগী আবেদন করেন। কয়েক ধাপে যোগ্যতা যাচাইয়ের পর আট দেশের ১৪ জনকে উত্তর মেরুতে বৈজ্ঞানিক ও শিক্ষামূলক অভিযানে যোগ দেওয়ার জন্য নির্বাচন করা হয়। প্রতিযোগিতায় ৯৫ জন বাংলাদেশি অংশগ্রহণকারীর মধ্যে নির্বাচিত হন কৌশিক।

অভিযানে যাওয়ার জন্য কৌশিক এখন রাশিয়ায় অবস্থান করছে বলে জানান তিনি।

কৌশিকের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুরে। তার পিতার নাম ফেরদৌস আহম্মদ খান।