Published : 29 Dec 2025, 09:07 PM
প্রতিষ্ঠার দুই দশক বাদে মঙ্গলবার প্রথমবারের মত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন।
সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হবে, যা একটানা বেলা ৩টা পর্যন্ত চলবে।
এর মধ্য দিয়ে এক বছরের জন্য গঠিত হতে যাচ্ছে ২৩ সদস্যের কেন্দ্রীয় সংসদ। গঠনতন্ত্র অনুযায়ী, এ সংসদে উপাচার্য ও কোষাধ্যক্ষ পদাধিকারবলে কেন্দ্রীয় নির্বাহী নির্বাহী সংসদের সভাপতি ও কোষাধ্যক্ষ হবেন।
আর একমাত্র ছাত্রী হল পেতে যাচ্ছে ১৫ সদস্যের সংসদ। হল প্রাধ্যক্ষ পদাধিকার বলে এ সংসদের সভাপতি হবেন এবং তিনি আবাসিক শিক্ষক বা হাউস টিউটরদের মধ্যে একজনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করবেন।
জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র ঠিক করা হয়েছে। নির্বাচনে প্রতি ১০০ ভোটারের জন্য একটি করে বুথ থাকবে।
ভোট গ্রহণ শেষে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন থেকে ফল ঘোষণা করা হবে।
২০০৫ সালে কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কিন্তু ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫’ এ ছাত্র সংসদ সম্পর্কিত কোনো ধারা না থাকায় প্রতিষ্ঠার পর একবারও জকসু নির্বাচন হয়নি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহুবার নির্বাচন দাবি করলেও ‘আইনি জটিলতার’ কারণে তা আয়োজন করা যায়নি। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে গত ২৮ অক্টোবর জকসু নীতিমালা প্রণয়ন করা হয়।
জগন্নাথ কলেজ থাকাকালে মোট ১৪ বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে; তার মধ্যে সর্বপ্রথম নির্বাচন হয় ১৯৫৪-৫৫ শিক্ষাবর্ষে।
সবশেষ ১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষে ছাত্রসংসদের ভিপি নির্বাচিত হন মো. আলমগীর সিকদার লোটন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাহাঙ্গীর সিকদার জোটন।
কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন
মোট ভোটার ১৬ হাজার ৬৪৫ জন। তাদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় সংসদে ২১ জন নির্বাচিত হবেন।
|
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন |
||
|
পদের সংখ্যা ২১
মোট প্রার্থী ১৫৭
পুরুষ প্রার্থী ১৩৮
নারী প্রার্থী ১৯
|
পদের নাম |
প্রার্থী সংখ্যা |
|
সহসভাপতি (ভিপি) |
১২ |
|
|
সাধারণ সম্পাদক (জিএস) |
৯ |
|
|
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) |
৮ |
|
|
মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক |
৪ |
|
|
শিক্ষা ও গবেষণা সম্পাদক |
৭ |
|
|
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক |
৭ |
|
|
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক |
৫ |
|
|
আইন ও মানবাধিকার সম্পাদক |
৫ |
|
|
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক |
৮ |
|
|
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক |
৭ |
|
|
ক্রীড়া সম্পাদক |
৮ |
|
|
পরিবহন সম্পাদক |
৪ |
|
|
সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক |
১০ |
|
|
পাঠাগার ও সেমিনার সম্পাদক |
৬ |
|
|
৭ নির্বাহী সদস্য পদের বিপরীতে প্রার্থী |
৫৭ |
|
হল সংসদ নির্বাচন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেবল মেয়েদের জন্য একটি হল রয়েছে। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনে ভিপি পদে ছাত্রীসংস্থার অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে প্রার্থী হয়েছেন জান্নাতুল উম্মি তারিন, বামদের রোকেয়া পর্ষদ প্যানেল থেকে প্রতিনিধিত্ব করছেন খাদিজা তুল কুবরা; আর ছাত্রদলের অপরাজিতার অগ্রযাত্রা প্যানেল থেকে প্রার্থী হয়েছেন ফারজানা আকতার রিমি।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুমাইয়া তাবাসুম লড়ছেন জবিয়ান ঐক্য প্যানেল প্যানেল থেকে, রোকেয়া পর্ষদ থেকে প্রার্থী হয়েছেন জান্নাতুল ফেরদৌস নাদিয়া রোকেয়া এবং অপরাজিতার অগ্রযাত্রা প্যানেল থেকে লড়ছেন সাদিয়া সুলতানা নেলি।
এজিএসে পদে জবিয়ান ঐক্য প্যানেল প্যানেল থেকে প্রার্থী হয়েছেন রেদওয়ানা খাওলা এবং শেখ তাসলিমা জাহান মুন লড়ছেন অপরাজিতার অগ্রযাত্রা প্যানেল থেকে।
এ সংসদ নির্বাচনে কেবল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের আবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। হল প্রাধ্যক্ষ আঞ্জুমান আরা জানিয়েছেন, হল সংসদে মোট ১২৪২ জন ভোটার রয়েছেন। তাদের প্রত্যক্ষ ভোটে হল সংসদে ১৩ জন নির্বাচিত হবেন।
|
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচন |
||
|
পদের সংখ্যা ১৩
মোট প্রার্থী ৩৩
|
পদের নাম |
প্রার্থী সংখ্যা |
|
সহসভাপতি (ভিপি) |
৩ |
|
|
সাধারণ সম্পাদক (জিএস) |
৩ |
|
|
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) |
২ |
|
|
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক |
২ |
|
|
সংস্কৃতি সম্পাদক |
৪ |
|
|
পাঠাগার সম্পাদক |
২ |
|
|
ক্রীড়া সম্পাদক |
২ |
|
|
সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক |
৩ |
|
|
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক |
৪ |
|
|
৪ কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে প্রার্থী |
৮ |
|
পাঁচ ভবনের ৩৯ কেন্দ্রে ভোটগ্রহণ
|
ইনস্টিটিউট/বিভাগ/হল |
কেন্দ্র |
বুথ |
|
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল |
শহিদ সাজিদ ভবনের নিচতলার বাম পাশ |
১২ |
|
মার্কেটিং |
কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে কেন্দ্র |
৬ |
|
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি |
শহিদ সাজিদ ভবনের দ্বিতীয় তলা ম্যানেজমেন্ট স্টাডিজ রুম নং-২১৯ |
২ |
|
ম্যানেজমেন্ট স্টাডিজ
|
শহিদ সাজিদ ভবনের দ্বিতীয় তলা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ রুম নং-২১৬ ও ২১৭ |
১০ |
|
আইন |
শহিদ সাজিদ ভবনের দ্বিতীয় তলা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ রুম নং-২১৫ |
৫ |
|
আধুনিক ভাষা ইনস্টিটিউট
|
শহিদ সাজিদ ভবনের দ্বিতীয় তলা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ রুম নং-২১৪ |
২ |
|
গণযোগযোগ ও সাংবাদিকতা
|
শহিদ সাজিদ ভবনের দ্বিতীয় তলা ম্যানেজমেন্ট স্টাডিজ রুম নং-২১৩ |
৫ |
|
অ্যাকাউন্টিং অ্যান্ড সিস্টেমস্ ইনফরমেশন |
শহিদ সাজিদ ভবনের তৃতীয় তলা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ রুম নং-৩১৬ ও ৩১৭ |
১০ |
|
ফিন্যান্স |
শহিদ সাজিদ ভবনের তৃতীয় তলা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ রুম নং-৩১৫ |
৬ |
|
নৃবিজ্ঞান |
শহিদ সাজিদ ভবনের তৃতীয় তলা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ রুম নং-৩১৩ |
৪ |
|
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং |
শহিদ সাজিদ ভবনের তৃতীয় তলা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ রুম নং-৩১২ |
৪ |
|
সমাজকর্ম
|
সামাজিক বিজ্ঞান ভবন-২ সমাজকর্ম রুম নং-১০১ |
৫ |
|
ফিল্ম অ্যান্ড টেলিভিশন
|
সামাজিক বিজ্ঞান ভবন-২ সমাজকর্ম রুম নং-১০২ |
২ |
|
সংগীত
|
সামাজিক বিজ্ঞান ভবন-২ সমাজকর্ম রুম নং-১০৩ |
২ |
|
সমাজবিজ্ঞান
|
সামাজিক বিজ্ঞান ভবন-১ অর্থনীতি বিভাগ রুম নং-১০০৪ |
৫ |
|
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট |
সামাজিক বিজ্ঞান ভবন-১ উন্মুক্ত লাইব্রেরী, রুম নং-১০০৩ |
৩ |
|
রাষ্ট্রবিজ্ঞান
|
সামাজিক বিজ্ঞান ভবন-১ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রুম নং-১০০৮ |
৫ |
|
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
|
বজলুর রহমান মিলনায়তন রুম নং-১০০৭ (বি) |
৫ |
|
বাংলা |
বজলুর রহমান মিলনায়তন রুম নং-১০০৭ (এ) ও ১০০৭ (সি) |
৫ |
|
অর্থনীতি |
বজলুর রহমান মিলনায়তন রুম নং-২০০৭ (বি) |
৪ |
|
ইসলামিক স্টাডিজ |
কলা ভবন, ইসলামিক স্টাডিজ বিভাগ রুম নং-১১০৭ |
৪ |
|
দর্শন |
কলা ভবন, ইসলামিক স্টাডিজ বিভাগ রুম নং-১১১৩ |
৪ |
|
ইংরেজি |
কলা ভবন, ইংরেজি বিভাগ রুম নং-E-2 |
৫ |
|
বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার |
কলা ভবন, ইংরেজি বিভাগ রুম নং-E-1 |
২ |
|
ইতিহাস
|
রফিক ভবন বাংলা বিভাগ (সেমিনার রুম) ও ইতিহাস বিভাগ (সেমিনার রুম) |
৫ |
|
গণিত |
বিজ্ঞান ভবন, গণিত বিভাগ রুম নং-১২১ |
৫ |
|
পরিসংখ্যান |
বিজ্ঞান ভবন, গণিত বিভাগ রুম নং-১১৯ |
৫ |
|
নাট্যকলা |
বিজ্ঞান ভবন, গণিত বিভাগ রুম নং-২২২ |
২ |
|
রসায়ন
|
বিজ্ঞান ভবন, রসায়ন বিভাগ রুম নং-২১৮ |
৫ |
|
পদার্থবিজ্ঞান
|
বিজ্ঞান ভবন, উদ্ভিদবিজ্ঞান বিভাগ রুম নং-২১৯ |
৪ |
|
ক. ড্রইং অ্যান্ড পেইন্টিং খ. প্রিন্টমেকিং গ. ত্রিমাত্রিক শিল্প ও নকশা |
বিজ্ঞান ভবন, মনোবিজ্ঞান বিভাগ রুম নং-১১৭ |
৩ |
|
মনোবিজ্ঞান |
বিজ্ঞান ভবন, মনোবিজ্ঞান বিভাগ ল্যাব-২ |
৪ |
|
অণুজীব বিজ্ঞান |
বিজ্ঞান ভবন, মনোবিজ্ঞান বিভাগ ল্যাব-১ |
৩ |
|
ভূগোল ও পরিবেশ |
বিজ্ঞান ভবন, ভূগোল ও পরিবেশ বিভাগ রুম নং-১১৩ |
৪ |
|
লোক প্রশাসন |
বিজ্ঞান ভবন (মনোবিজ্ঞান) সিগমুন্ড ফ্রয়েড কনফারেন্স হল |
৫ |
|
আইন এবং ভূমি প্রশাসন |
বিজ্ঞান ভবন, মনোবিজ্ঞান বিভাগ রুম নং-২১৩ |
৪ |
|
উদ্ভিদবিজ্ঞান
|
বিজ্ঞান ভবন, উদ্ভিদবিজ্ঞান বিভাগ রুম নং-২১২ |
৪ |
|
ফার্মেসী
|
বিজ্ঞান ভবন ভূগোল ও পরিবেশ বিভাগ রুম নং-২০৯ |
৩ |
|
প্রাণিবিদ্যা
|
বিজ্ঞান ভবন, ভূগোল ও পরিবেশ বিভাগ রুম নং-২১০ |
৫ |
|
মোট বুথ |
১৭৮ |
|
চার প্যানেলে আছেন যারা
নির্বাচনে মোটাদাগে চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর বাইরে অনেকেই স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলসহ ভিপি পদে লড়ছেন মোট ১২ জন, জিএস পদে ৯ জন এবং ৮ জন এজিএস পদে লড়ছেন।
|
কোন প্যানেলে প্রার্থী কারা |
||||
|
ছাত্র সংগঠন |
প্যানেল |
ভিপি |
জিএস |
এজিএস |
|
ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ |
অদম্য জবিয়ান ঐক্য |
রিয়াজুল ইসলাম
|
আব্দুল আলিম আরিফ |
মাসুদ রানা |
|
ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ |
ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান |
এ কে এম রাকিব |
খাদিজাতুল কুবরা |
আতিকুর রহমান তানজিল
|
|
বামপন্থি ও সাংস্কৃতিক সংগঠন |
মওলানা ভাসানী ব্রিগেড |
গৌরব ভৌমিক |
ইভান তাহসীব |
শামসুল আলম মারুফ |
|
জাতীয় ছাত্রশক্তি
|
ঐক্যবদ্ধ জবিয়ান |
কিশোয়ার আনজুম সাম্য
|
ফয়সাল মুরাদ
|
শাহিন মিয়া |
ব্যালট: ওমএমআরে ভোট, গণনা হবে ৬টি মেশিনে
জকসু ওএমআর শিট: ৩ পাতার
হল সংসদের ওএমআর শিট: ১ পাতার
ব্যালটে থাকবে: পদের নাম, ব্যালট নম্বর, প্রার্থীর নাম এবং ভোট দেওয়ার ঘর
ফল ঘোষণা: কেন্দ্রীয় মিলনায়তনে
জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, “এ নির্বাচনে কেউ জাল ভোট দিলে ওএমআর মেশিনে ধরা পড়বে। আর প্রত্যেক বিভাগে সংশ্লিষ্ট শিক্ষকরাই ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন।
“ফলে অন্য কেউ এসে ভোট দেওয়ার সুযোগ নাই।”
ভোটগ্রহণের সময়সীমা বেলা ৩টার মধ্যে কেন্দ্রের চৌহদ্দিতে থাকলে প্রয়োজনে এ সময়ের পরও ভোটগ্রহণ করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন
৮ দিন পিছিয়ে জকসু ভোট ৩০ ডিসেম্বর
জকসু নির্বাচন: 'ভুয়া' অভিযোগকারীর কথায় ৬ প্রার্থী বাদ