২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজেও ক্লাস শুরু রোববার

গরমের কারণে ২১ এপ্রিল থেকে পাঁচ স্কুল-কলেজে ছুটি ঘোষণা করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ও ছুটি ঘোষণা করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2024, 09:56 AM

Updated : 26 Aug 2026, 09:30 AM

দেশজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজেও রোববার থেকে ক্লাস শুরু হবে।

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ঈদের ছুটি শেষে গত ২১ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে অসহনীয় গরমের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছিল সরকার।

এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ও তার অধিভুক্ত সব কলেজেও ক্লাস বন্ধের ঘোষণা দেয়।

প্রাথমিকে শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি কমানোর পাশাপাশি অ্যাসেম্বলিও বন্ধ রাখতে বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চললেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাক-প্রাথমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

গরমের কারণে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস হচ্ছে অনলাইনে।