জুলাই শহীদদের স্মরণে সিআইইউতে আলোচনা ও দোয়া
অনুষ্ঠানের শেষাংশে দোয়া মাহফিল হয়, সেখানে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পাশাপাশি ‘মাইলস্টোন ট্র্যাজেডি’র হতাহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে নগরীর জামালখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
পশ্চিম খুলশীর মসজিদে বিলালের খতিব মুফতি হোসাইন আহমদ সাকিব আলোচনা অনুষ্ঠানে বলেন, “অত্যাচার বা নিপীড়ন হঠাৎ করেই সৃষ্টি হয় না। এর মূল কারণগুলো চিহ্নিত করে প্রতিরোধ করতে হবে। ইসলামে ন্যায়ের প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিরোধ—এই দুই দায়িত্বই অপরিহার্য।”
অন্যদের মধ্যে সিআইইউর উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার, প্রক্টর ও সিআইইউ বিজনেস স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ইমন কল্যাণ চৌধুরী, জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, অধ্যাপক মোসলেহউদ্দিন চৌধুরী খালেদ, সহকারী অধ্যাপক সায়ীদ হাসান, প্রভাষক তানভীর আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষাংশে দোয়া মাহফিল হয়, সেখানে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পাশাপাশি ‘মাইলস্টোন ট্র্যাজেডি’র হতাহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে সিআইইউতে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
