২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্বে অবহেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১২ নেতাকে অব্যাহতি

তারা সবাই সহ-সম্পাদক পদমর্যাদায় সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 09:54 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

সাংগঠনিক কাজে অবহেলার দায়ে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১২ নেতাকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি।

কেন্দ্রীয়ভাবে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সোমবার এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে সহ-সম্পাদক পদমর্যাদার এসব নেতার অব্যাহতির কারণ হিসেবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক দায়িত্বে অবহেলার কথা বলা হয়েছে। 

তবে কী ধরনের দায়িত্ব পালনে তারা অবহেলা করেছিলেন তা বলা হয়নি বিজ্ঞপ্তিতে।

তারা হলেন- শহীদুল আলম মামুন, জুনায়েদ আলম বাগদাদ, আকিউজ্জামান কোয়েল, আলম বাদশা, মো. জোবায়ের আলম চৌধুরী, ফাহিম আহমেদ, সালেহ মাহমুদ, মো. নাজমুল ইসলাম, রায়হান হোসেন, সিফাত উল ইসলাম, আব্দুল্লাহ রায়হান ও মাশফিক আলম ভূইয়া।