২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউল্যাবে হয়ে গেল ‘ক্যারিয়ার ফেয়ার’

“এ আয়োজনের মূল উদ্দেশ্য- ইউল্যাব গ্রাজুয়েটদের জন্য চাকরির সুযোগ করে দেওয়া।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2023, 07:17 PM

Updated : 25 Feb 2023, 07:17 PM

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অনুষ্ঠিত হলো ‘ক্যারিয়ার ফেয়ার ২০২৩’।

শনিবার ইউল্যাব ক্যাম্পাসে ক্যারিয়ার সার্ভিস অফিসে এ মেলার আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, গ্রামীণফোন, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, ম্যারিকো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক আইটিসহ ৬৪টি দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়ে চাকরি প্রত্যাশীদের সিভি গ্রহণ করে।

এ আয়োজন উদ্বোধন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসির ইজাজ বিজয় বলেন, “সহজ সময়ে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। আবার কঠিন সময় মানুষকে পরিপূর্ণ হতে সাহায্য করে।”

ইউল্যাব ক্যারিয়ার অফিসের পরিচালক জামাল উদ্দিন জ্যামি বলেন, “এ আয়োজনের মূল উদ্দেশ্য- ইউল্যাব গ্রাজুয়েটদের জন্য চাকরির সুযোগ করে দেওয়া এবং বর্তমান চাকরির বাজার এবং দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো সম্পর্কে ধারণা দেওয়া।”

ইউল্যাব উপাচার্য অধ্যাপক ইমরান রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।