২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সাউথইস্টের চার শিক্ষার্থীর পরিবার পেল ৪০ লাখ টাকা সহায়তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চার শিক্ষার্থীর প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

সাউথইস্টের চার শিক্ষার্থীর পরিবার পেল ৪০ লাখ টাকা সহায়তা
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত চার শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2024, 09:50 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাউথইস্ট ইউনিভার্সিটির চার শিক্ষার্থীর পরিবারকে ৪০ লাখ টাকা সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সাউথইস্ট ইউনিভার্সিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্দোলনে নিহতদের স্মরণে বৃহস্পতিবার আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে  প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

ওই চার শিক্ষার্থী হলেন- মো. রাব্বি মিয়া, রাকিব হোসাইন, ইমতিয়াজ আহমেদ জাবির ও রবিউল ইসলাম লিমন।

আলোচনা সভার আগে নিহত শিক্ষার্থীদের স্মরণে তাদের নামে সাউথইস্ট ইউনিভার্সিটির চারটি হলের নামফলক উম্মোচন করা হয়।

অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য এম মোফাজ্জল হোসেন, আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য ও সহপাঠীরা বক্তব্য দেন।

সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম আন্দোলনে হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, দেশের জন্য তাদের আত্মত্যাগ ও সাহস সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার কাজী ফকরুদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. আতাউর রহমান মিয়াজী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।