২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরের আত্মত্যাগ স্মরণে আইইউবি’র আলোচনা সভা

মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল দেশকে স্বাধীন করা, সবাইকে ভালো রাখা, অনুষ্ঠানে বলেন বক্তারা।

একাত্তরের আত্মত্যাগ স্মরণে আইইউবি’র আলোচনা সভা

বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে মঙ্গলবার ‘একাত্তরের আত্মত্যাগ: কিছু কথা' শীর্ষক আলোচনা অনুষ্ঠান হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2022, 06:20 PM

Updated : 24 Dec 2022, 06:20 PM

বিজয় দিবস উপলক্ষে একাত্তরের আত্মত্যাগীদের স্মরণে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে মঙ্গলবার ‘একাত্তরের আত্মত্যাগ: কিছু কথা' শীর্ষক এই অনুষ্ঠান হয়।

এতে অংশ নিয়ে ট্রাস্টি বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা দিদার এ হুসেইন বলেন, সকল মুক্তিযোদ্ধা ও শহীদরা নিজেদেরকে নতুন প্রজন্মের জন্য বিলিয়ে দিয়ে গেছেন। শহীদের রক্তের উপর বাংলাদেশের ভিত গড়ে উঠেছে।

“এটা আমাদের ভোলা চলবে না। তাঁরা আত্মত্যাগ করেছেন বলেই আমরা এখন স্বাধীন। মুক্তিযুদ্ধের আসল চেতনা ছিল দেশকে স্বাধীন করা, সবাইকে ভালো রাখা। সেই চেতনাকে সবার ধরে রাখতে হবে।"

উপাচার্য অধ্যাপক তানভীর হাসান বলেন, “আমরা বিজয়ের মাস উদযাপন করছি এবং এই বিজয়ের পেছনে আমাদের অনেক আত্মত্যাগ আছে।

মুক্তিযুদ্ধের সময় তিন বছর বয়সে বাবা হারানো শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য আইইউবির পরীক্ষা নিয়ন্ত্রক জনাব তাপস সরকার এবং তিনমাস বয়সে বাবা হারানো শহীদ পরিবারের সদস্য আইইউবির অ্যাডমিশন অ্যান্ড ফিন্যান্সিয়াল এইডের প্রধান লিমা চৌধুরী নিজের ও পরিবারের জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেন। মুক্তিযোদ্ধার সন্তান আইইউবির শিক্ষার্থী সাইদুল আমিন সিফাত ও ইয়ালিদুজ্জামান শুনুকিও তাদের পরিবারের গল্প শোনান।

এছাড়া, বঙ্গবন্ধু কর্নারের বিশেষ দিকগুলো সবার সামনে তুলে ধরেন আইইউবির গ্রন্থাগারিক ড. মোহাম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরী।

পরে কবিতা পাঠ ও গানসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।