হার্ট দিবসে ফরচুন রাইস ব্র্যান তেল মিলল ছাড় মূল্যে
দেশের ১০ জেলার ২২ পার্কে বিনামূল্যে স্বাস্থ্যসেবাও দিয়েছে কোম্পানিটি।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ঢাকায় ছাড় মূল্যে ফরচুন রাইস ব্র্যান অয়েল বিক্রি করেছে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড।
দিবসটি উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর দেশের ১০ জেলার ২২টি পার্কে ফ্রি স্বাস্থ্যসেবাও দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, “ফরচুন রাইস ব্র্যান অয়েলে গামা ওরাইজেনল থাকায় এটি হার্টের জন্য ভাল, যা খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায়।”
