Published : 26 Aug 2023, 06:51 PM
দুই দিনের ব্যবসা সম্মেলনে অংশীদারদের সেরা ‘পারফরমেন্স অ্যাওয়ার্ড’ দিয়েছে ডিবিএল সিরামিকস।
সম্প্রতি হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে এ সম্মেলনে কোম্পানির সারাদেশের ডিলাররা অংশ নেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে মূল আকর্ষণ হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান উপস্থিত ছিলেন।
সম্মেলনে ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ম্যানেজিং ডিরেক্টর এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম এ কাদের অনু, ডিবিএল সিরামিকস এর হেড অব অপারেশন্স মোহাম্মদ বায়েজিদ বাশার, হেড অব সেলস এম আবু হাসিব রন ও ফিন্যান্স কন্ট্রোলার কাজী সিদ্দিকুল আজম উপস্থিত ছিলেন।