ফ্যান্টাসি কিংডম ও ফয়’স লেকে আগোরা গ্রাহকদের ছাড়
একটি আগোরা মেম্বারশিপ কার্ডের বিপরীতে সর্বোচ্চ ৩ জন পাবেন এ বিশেষ ছাড়।
আগোরা মেম্বারশিপ কার্ডধারীরা ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স ও ফয়’স লেক কনকর্ডের টিকিট কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।
কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি ও সুপার শপ চেইন আগোরার মধ্যে সম্প্রতি এ বিষয়ে সমঝোতা চুক্তি হয়েছে বলে বোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চুক্তি অনুযায়ী, কনকর্ড এন্টারটেইনমেন্ট অধীনে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স ও ফয়’স লেক কনকর্ডের টিকিটে ১৫০ টাকা ও সি ওয়ার্ল্ড টিকিটে ১০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন আগোরার গ্রাহকরা। আটলান্টিস রিসোর্ট ও ফয়েজ লেক রিসোর্টে রুম ভাড়ার ক্ষেত্রেও ২০ শতাংশ ছাড় পেতে পারেন তারা।
একটি আগোরা মেম্বারশিপ কার্ডের বিপরীতে সর্বোচ্চ ৩ জন পাবেন এই বিশেষ ছাড়।
গুলশান ২ এর কনকর্ড সেন্টারে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগোরার চিফ অপারেটিং অফিসার খন্দকার নুর-ই-বুরহান, এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং) অনুপ কুমার সরকার, এজিএম (মার্কেটিং) উজ্জল কুমার বসাক ও কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের ম্যানেজার (মার্কেটিং) মো. জামাল।
