২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহের কোটচাঁদপুরে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শোরুম উদ্বোধন

গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খানের সভাপতিত্বে এক অনুষ্ঠানে এই শোরুম উদ্বোধন করা হয়

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2023, 06:52 PM

Updated : 06 Apr 2023, 06:52 PM

ঝিনাইদহের কোটচাঁদপুরের বাদাম হাটা মোল্লা মার্কেটে দেশীয় ইলেক্ট্রনিক্স কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মেগা শোরুম উদ্বোধন করা হয়েছে। 

এক বিজ্ঞপ্তিতে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ জানায়, সম্প্রতি দেশের অন্যতম শীর্ষ এই ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এফবিসিসিআইএর ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খানের সভাপতিত্বে এক অনুষ্ঠানে এই শোরুম উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেসা মিকি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. শহিদুজ্জামান সেলিম।

এছাড়া মিনিস্টার গ্রুপের শোরুম বিভাগের পরিচালক মো. রফিকুল ইসলাম লিটন, সাবেক পৌর মেয়র এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল, কোটচাঁদপুর সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমান, সমাজ সেবক প্রাক্তন শিক্ষক আব্দুল মালেক মাস্টার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

মিনিস্টার- মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান দেশীয় ইলেক্ট্রনিক্স কোম্পানির পণ্যের গুণাগুণ তুলে ধরার পাশাপাশি পণ্য কেনায় বিশেষ ছাড় ও অফার ঘোষণা করেন।