Published : 20 Feb 2024, 05:33 PM
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ঢাকার আশুলিয়ার সামাজিক কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্মেলনে অংশ নেন এপেক্স পরিবারের সারাদেশের ২ হাজার ৩০০ সদস্য। এতে সভাপতিত্ব করেন এপেক্সের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সৈয়দ মঞ্জুর এলাহী।
সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এ আয়োজন মাতিয়ে তোলে দেশের বিভিন্ন স্থান থেকে আসা কোম্পানির নিজস্ব টিম। তাছাড়া দেশসেরা সঙ্গীতশিল্পী ও পারফর্মারদের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে আনন্দময়।
অনুষ্ঠানে পারফরম্যান্স অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে বছরের সেরা কর্মীদের সম্মানিত করা হয়। আর র্যাফেল ড্র জয়ীদের দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর, চিফ অপারেটিং অফিসার (সিওও) ফিরোজ মোহাম্মদ, চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) দিলীপ কাজুরি।