চট্টগ্রামে খুলল 'সিলেকশনস' এর দ্বিতীয় বিক্রয়কেন্দ্র
আকিজ বশির গ্রুপের উৎপাদিত সিরামিক, টাইলস, স্যানিটারিওয়্যার, বাথওয়্যার, টেবিলওয়্যার, বোর্ড ও ডোর সেখানে পাওয়া যায় এক ছাদের নিচে।
চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডে চালু হল আকিজ বশির গ্রুপের হোম বিল্ডিং পণ্যের চেইন 'সিলেকশনস' এর আরেকটি বিক্রয়কেন্দ্র।
আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন সোমবার নতুন এই শোরুমের উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আকিজ বশির গ্রুপের বিভিন্ন কোম্পানিতে উৎপাদিত সিরামিক, টাইলস, স্যানিটারিওয়্যার, বাথওয়্যার, টেবিলওয়্যার, বোর্ড ও ডোর সিলেকশনসে পাওয়া যায় এক ছাদের নিচে। সে কারণে সিলেকশনসকে বলা হয় আকিজ বশির গ্রুপের হোমবিল্ডিং ব্র্যান্ডগুলোর ‘এমপোরিয়াম’।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সিলেক্ট ফ্রম দ্য বেস্ট' দর্শন সামনে রেখে এর আগে ব্র্যান্ডটির গতবছর রাজধানীর বনানীতে সিলেকশনসের প্রথম ‘ফ্ল্যাগশিপ শোরুম’ এর উদ্বোধন হয়। তারই ধারাবাহিকতায় এবার চালু হল চট্টগ্রাম শোরুম।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ বশির উদ্দিন বলেন, “ইন্টেরিয়রের সকল প্রয়োজনীয় ও সেরা ব্র্যান্ডপণ্যগুলো এক ছাদের নিচে নিয়ে আসার উদ্দেশ্য নিয়ে সিলেকশনস এর যাত্রা শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার আমরা চট্টগ্রামে এই ফ্ল্যাগশিপ শোরুমটির শুভ উদ্বোধন করেছি।
"আমরা আশা করি, এই শোরুম থেকে গ্রাহকরা আকিজ বশির গ্রুপের সেরা সকল ব্র্যান্ড পণ্যের বিশাল সমাহার থেকে তাদের পছন্দসই টাইলস, স্যানেটারিওয়্যার, ফসেট, বোর্ড ও ডোর নির্বাচন করতে পারবেন। এছাড়া আমরা সিলেকশনস এর এই শোরুমগুলোতে পণ্য সম্পর্কে বিভিন্ন এক্সপার্ট এডভোকেসি ও কনসালটেন্সিরও ব্যবস্থা রাখছি। আমরা সবাইকে আহ্বান করছি আমাদের সিলেকশনস এর শোরুমগুলো ভিজিট করার জন্য।"
অন্যদের মধ্যে আকিজ সিরামিকস ও আকিজ বোর্ড-এর সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম এবং গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
