উবারকে ‘ডিজিটাল বিজনেস সল্যুশন’ দেবে এডিএ
এডিএ বাংলাদেশ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মার্কেটিং ও ডিজিটাল সেবা দিয়ে থাকে।
ডিজিটাল বিজনেস সল্যুশনের জন্য রাইড শেয়ারিং সেবাদাতা উবারের সঙ্গে চুক্তি করেছে আজিয়াটা গ্রুপের কোম্পানি এডিএ বাংলাদেশ।
সম্প্রতি কোম্পানি দুটির মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এডিএ বাংলাদেশ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মার্কেটিং ও ডিজিটাল সেবা দিয়ে থাকে। কোম্পানিটি উবারকে ‘ইনোভেটিভ বিজনেস সল্যুশন’ সেবা দেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানে উবারের ইস্ট ইন্ডিয়া ও বাংলাদেশ প্রধান মো. আলী আরমানুর রাহমান, হেড অব প্রোডাক্ট অ্যান্ড পার্টনারশিপস তাসনিয়া আফরিন, এডিএর কাস্টমার এনগেজমেন্ট সল্যুশনস বিভাগের পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
