২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচ্-বাংলা ব্যাংকের মহাখালী শাখা নতুন ঠিকানায়

ব্যাংকের মহাব্যবস্থাপক ও সিইও আবুল কাশেম মো. শিরিন মহাখালী শাখার এই নতুন অফিস উদ্বোধন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2023, 09:20 PM

Updated : 13 Mar 2023, 09:20 PM

ডাচ্-বাংলা ব্যাংকের মহাখালী শাখা স্থানান্তর করে নেওয়া হয়েছে বীর উত্তম এ কে খন্দকার সড়কের ম্যাডোনা টাওয়ারে।

এখন থেকে ওই ভবনের দ্বিতীয় তলায় এ শাখার কার্যক্রম চলবে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, ব্যাংকের মহাব্যবস্থাপক ও সিইও আবুল কাশেম মো. শিরিন বুধবার মহাখালী শাখার এই নতুন অফিস উদ্বোধন করেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।