২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা দিল পল্লী সঞ্চয় ব্যাংক

লভ্যাংশের চেক অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে রোববার হস্তান্তর করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 08:10 PM

Updated : 25 Oct 2026, 08:10 PM

ঘোষিত লভ্যাংশের ৬০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক।

সচিবালয়ে রোববার অর্থমন্ত্রীর কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ব্যাংকটি ঘোষিত লভ্যাংশের চেক অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় বলে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি তথ্য দেওয়া হয়েছে।

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর এবং ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু অর্থমন্ত্রীর হাতে এই চেক তুলে দেন। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক গোলাম মরতুজা, মহাব্যবস্থাপক এবিএম জাহিদ হোসেন ও মো. আলা উদ্দিন, বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আলী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুকান্ত কুমার ঘোষ।