২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমওয়ার্ডে ১৯ অ্যাওয়ার্ড পেল মিডিয়াকম

বিজ্ঞাপন জগতে ২৫ বছর অবদানের জন্য মিডিয়াকমকে এবারের আসরে বিশেষ সম্মাননাও দেওয়া হয়।

কমওয়ার্ডে ১৯ অ্যাওয়ার্ড পেল মিডিয়াকম

অ্যাওয়ার্ডসহ মিডিয়াকমের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2022, 06:28 PM

Updated : 17 Aug 2022, 06:28 PM

সেরা বিজ্ঞাপনের জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ‘কমওয়ার্ড ২০২২’ এর কয়েকটি ক্যাটাগরিতে ১৯টি পুরস্কার জিতেছে মিডিয়াকম লিমিটেড।

গত ১৩ আগস্ট ঢাকার একটি হোটেলে এ পুরস্কার ঘোষণা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম।

এবারের আসরে ১৩০০ এর বেশি কাজ জমা পড়ে। এর মধ্যে ৭টি গোল্ড, ৭টি সিলভার ও ৫টি ব্রোঞ্জ জিতে নেয় সংস্থাটি।

ক্যাম্পেইন ফর উইমেন, ফিল্ম, কপিরাইটিং, জিঙ্গেল, ফিল্ম ক্রাফট, বেস্ট ইনোভেটিভ ইউজ অফ মিডিয়া, বেস্ট ইউজ অফ ডিজিটাল মিডিয়া, ব্র্যান্ড এক্সপেরিয়েন্স অ্যান্ড প্রোমোশন, আর্ট ডিরেকশন, প্রিন্ট, ইন্টিগ্রেটেড ক্যাম্পেইন ক্যাটাগরিতে বছরজুড়ে কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কারগুলো জিতে তারা।

মিডিয়াকমের ব্র্যান্ড সেনোরা, রিভাইভ, সেপনিল, মেরিল পেট্রোলিয়াম জেলি, রাঁধুনী, চপস্টিক, ফ্রুটিকা, কনকা ফ্রিজ মোট ১৯টি পুরস্কার জিতে নেয়; যা এবারের আয়োজনে দ্বিতীয় সর্বোচ্চ।

বিজ্ঞাপন জগতে ২৫ বছর অবদানের জন্য মিডিয়াকম লিমিটেডকে এবারের আসরে বিশেষ সম্মাননাও দিয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।