ঢাকার ইস্কাটনে ডোমিনোজ পিৎজার নতুন আউটলেট
২ অগাস্ট শাখাটি উদ্বোধন করা হয়।
রাজধানীর ইস্কাটনে ডোমিনোজ পিৎজা বাংলাদেশের ১১তম শাখা চালু হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ২ অগাস্ট শাখাটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ডোমিনোজ পিৎজা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেন, “ঢাকায় আমরা ১১তম স্টোর খুলতে পেরে আনন্দিত। আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে ভোক্তাদের নিকট ডেলিভারি পৌঁছে দিতে আমরা সর্বদাই নিয়োজিত। এখন ইস্কাটনবাসীরা আমাদের সেবা উপভোগ করতে পারবেন।”
স্টোরে আসার আমন্ত্রণ জানিয়ে তিনি আরও বলেন, ইস্কাটনের পিৎজা প্রেমীদের জন্য ডোমিনোজ হবে পছন্দের জায়গা।
এছাড়া রাজধানীতে প্রতিষ্ঠানটির আরও ১০টি আউটলেট রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গুগল প্লেস্টোর থেকে Domino’s Pizza Bangladesh অ্যাপের মাধ্যমে বা m.dominos.com.bd ওয়েবসাইট থেকে কিংবা সরাসরি ১৬৬৫৬-এ কল করে গ্রাহকরা ঘরে বসেই ডোমিনোজ পিৎজা অর্ডার করতে পারবেন এবং ৩০ মিনিটের মধ্যেই তা গ্রাহকের কাছে পৌঁছে যাবে বলেও প্রতিষ্ঠানটির ভাষ্য।
