আরএফএল কিচেন সিংকের নতুন ৩ মডেল
শনিবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে পণ্য তিনটির মোড়ক উন্মোচন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পপুলার, প্রিমিয়াম ও লাক্সারি নামে নতুন মডেলের তিনটি কিচেন সিংক বাজারে এনেছে আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরএমআইএল।)
শনিবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আরএমআইএলের পরিচালক মনিরুজ্জামান পণ্য তিনটির মোড়ক উন্মোচন করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরএফএল জানিয়েছে, শতভাগ স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এসব কিচেন সিংকে ব্যবহার করা হয়েছে হুইচপার টেকনোলজি, যার ফলে সিংক ব্যবহারের সময় কোন শব্দ হয় না।
“১ হাজার ৪০০ টাকা থেকে ৪ হাজার ২০০ টাকা দামের এই সিংকগুলো অনুমোদিত ডিলার, আরএফএল এক্সক্লুসিভ পয়েন্ট ও বেস্ট বাইয়ের মাধ্যমে সারাদেশে পাওয়া যাচ্ছে। এছাড়াও অথবা ডটকম ও আরএফএল ই-শপের মাধ্যমে অনলাইনেও ক্রেতারা কিচেন সিংক কিনতে পারবেন।”
আরএমআইএল পরিচালক মনিরুজ্জামান বলেন, “পণ্যের গুণগত মান ও ডিজাইনের কারণে আরএফএল কিচেন সিঙ্ক ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়। ক্রেতাদের চাহিদা বিবেচনায় রেখে আমরা সবসময় নতুন পণ্য উৎপাদনের চেষ্টা করে থাকি। আশা করছি ক্রেতারা চাহিদা অনুয়ায়ী সাশ্রয়ী দামে নতুন মডেলের পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএফএল কিচেন সিংকের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার রাকিবুল আহসান ও অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) রায়হান আলী।
