ফ্রেশ সিরামিকস ‘টাইলস সিটি’ খুলল সাভারে
‘টাইলস সিটি’তে ফ্রেশ সিরামিকসের সব আকৃতি ও নকশার টাইল রাখা হয়েছে
টাইলস ক্রেতাদের সুবিধার জন্য সাভারে ফ্রেশ সিরামিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম ‘টাইলস সিটি’র উদ্বোধন করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্রেশ জানিয়েছে, মঙ্গলবার সাভারের ডগরমোড়া এলাকায় হক প্লাজা মার্কেটে এ বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন ফ্রেশ সিরামিকসের সিওও (চিফ অপারেটিং অফিসার) এ কে এম জিয়াউল ইসলাম।
ফ্রেশ সিরামিকসের ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) ইফতেখার আলম, ন্যাশনাল সেলস ম্যানেজার মো. ওবাইদুল হক এবং টাইলস সিটির স্বত্বাধিকারী মো. কবির আহম্মেদও উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।
১ হাজার ২৫০ বর্গফুটের এই নতুন ডিলার শোরুমে ক্রেতারা ফ্রেশ সিরামিকসের সব আকৃতি ও নকশার টাইল পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
