Published : 04 Mar 2024, 07:15 PM
আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন হোসেন মেহমুদ; আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন হোসেন খালেদ। এছাড়া ফুরকান এন হোসেন, ওয়াইজ আর হোসেন ও ফাইজাহ মেহমুদকে উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে আয়োজিত ‘ইন্ডাকশন অব লিডারশিপ’ অনুষ্ঠানে তাদেরকে এ দায়িত্বভার দেন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন।
অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্তরা শপথ গ্রহণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, তাদেরকে আনোয়ার গ্রুপের বিশেষ ব্রোচ পরিয়ে দেন চেয়ারম্যান মানোয়ার। তিনি গ্রুপের সব কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যতে শেয়ারহোল্ডার বানাবার ঘোষণাও দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার হোসেনের স্ত্রী বিবি আমেনা।
আনোয়ার পরিবারের সদস্য, ব্যবসায়িক অংশীজন ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।