২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ইজেড পরিদর্শনে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

ইজেডে অবস্থিত রূপসী ফিড মিলসহ অন্যান্য অবকাঠামো ঘুরে দেখে দলটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 10:18 PM

Updated : 31 Aug 2022, 10:34 PM

সিটি ইকোনমিক জোন পরিদর্শন করেছে নেদারল্যান্ডসের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধিদলে ছিলেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত অ্যান ফন লিউয়েনসহ সফরকারি কয়েকজন কর্মকর্তা। তারা সোমবার সিটি গ্রুপের অর্থনৈতিক অঞ্চল (ইজেড) পরিদর্শন করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডাচ প্রতিনিধি দলটি রূপসী ফিড মিলস লিমিটেডসহ সিটি ইকোনমিক জোনের অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন। এই কারখানার যন্ত্রপাতিগুলো ডাচ কোম্পানি ফন আরসেন থেকে আনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

সিটি গ্রুপের সঙ্গে সহযোগিতার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশা প্রকাশ করেছে প্রতিনিধিদল।

এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব উর রহমান বলেন, “আমি বরাবরই বিশ্বাস করি যে, সিটি গ্রুপ অত্যাধুনিক যন্ত্রপাতির বর্ধিত ক্ষমতা ব্যবহারের মাধ্যমে মূল্য সংযোজন করে দেশের খাদ্য নিরাপত্তাকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে।”

ইজেড পরিদর্শনকালে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের ডেপুটি মহাপরিচালক ব্রিগিতা তাজেলার, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব উর রহমান, সিটি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান, পরিচালক মোহাম্মদ হাসাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসময় বর্তমান ব্যবসায়িক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতে বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছেন তারা।