১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দৃষ্টিহীনদের জন্য আকিজের ব্রেইল ওয়াল টাইলস

ইন্টারন্যাশনাল ডে অফ পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটিজ উপলক্ষে ৬ ডিসেম্বর আইকন হাসপাতালে ব্রেইল টাইলস স্থাপন করা হয়।

দৃষ্টিহীনদের জন্য আকিজের ব্রেইল ওয়াল টাইলস

আইকন হাসপাতালের দেয়ালে আকিজের ব্রেইল টাইলস

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2022, 07:29 PM

Updated : 20 Dec 2022, 07:29 PM

দৃষ্টিহীন মানুষের চলাচল সুগম করতে রাজধানীর বসিলায় আইকন হাসপাতালে ব্রেইল ওয়াল টাইলস স্থাপন করেছে আকিজ সিরামিকস। তাদের এই উদ্যোগে সহযোগী ক্যারেটকম লিমিটেড। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আকিজ সিরামিকস জানায়, এই টাইলস বসানোর ফলে দৃষ্টিহীনরা কারো সাহায্য ছাড়াই টাইলসের দিক-নির্দেশনা অনুসরণ করে তাদের কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা নিতে পারবেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারন্যাশনাল ডে অফ পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটিজ উপলক্ষে এ উদ্যোগে গত ৬ ডিসেম্বর ওই হাসপাতালে ব্রেইল টাইলস স্থাপন করা হয়। 

আইকন হাসপাতাল লিমিটেডের পরিচালক রিয়াসাত জামান বলেন, “আমরা এমন একটা কিছু করতে চেয়েছিলাম যাতে দৃষ্টিহীনরা খুব সহজেই অন্য কারো সাহায্য ছাড়া হাসপাতালের দিকনির্দেশনা এবং অন্যান্য সেবা নিতে পারবেন। আকিজ সিরামিকসের ব্রেইল টাইলসের মাধ্যমে আমাদের সেই ইচ্ছা পূরণ করা সম্ভব হয়েছে।” 

আকিজ বিল্ডিং ম্যাটেরিয়ালসের বিজনেস ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম বলেন, “দল-মত-প্রতিবন্ধকতাকে ছাপিয়ে কীভাবে সমাজের সবার অংশগ্রহণ নিশ্চিত করা যায় তা নিয়ে বরাবরই কাজ করে যাচ্ছে আকিজ গ্রুপ। 

“ক্যারটকম লিমিটেডের এই আইডিয়া দেখে আমাদের মনে হয়েছে এর মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য কার্যকরী সমাধান আনা সম্ভব। দৃষ্টিহীনদের পাশে ব্রেইল টাইলস নিয়ে পাশে থাকতে আমরা বদ্ধপরিকর।”