শাহবাগে দৃষ্টি প্রতিবন্ধীদের ‘লং মার্চ’
সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি, বিশেষ নিয়োগের ব্যবস্থা ও স্বতন্ত্র কোটা পুনর্বহালসহ পাঁচ দফা দাবিতে ‘লং মার্চ’ করেন দৃষ্টি প্রতিবন্ধীরা। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে যমুনা অভিমুখে রওনা হলেও শাহবাগে পুলিশের বাধার মুখে পড়েন।