১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রাইম ব্যাংকের ডিজিটাল লেনদেন বন্ধ থাকবে ৫ দিন

প্রাইম ব্যাংক বলছে, ডেটা সেন্টার স্থানান্তরের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং তথ্যের নিরাপত্তা ও ব্যাংকিং কার্যক্রম উন্নয়ন করবে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 09:18 PM

Updated : 19 Oct 2023, 10:08 AM

ডেটা সেন্টার স্থানান্তর কাজের জন্য প্রাইম ব্যাংকের সব ধরনের ডিজিটাল লেনদেন পাঁচ দিন বন্ধ থাকবে।

২৩ অক্টোবর দিবাগত রাত ২টা থেকে ২৮ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত প্রাইম ব্যাংকের অনলাইন ও মোবাইল ব্যাংকিং, এটিএম পরিষেবা এবং ব্রাঞ্চ ব্যাংকিংসহ ডিজিটাল চ্যানেলে সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন বন্ধ থাকবে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, ডেটা সেন্টার স্থানান্তরের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং তথ্যের নিরাপত্তা ও ব্যাংকিং কার্যক্রম উন্নয়ন করা হবে। তাতে গ্রাহকদের আরও উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা যাবে বলে প্রাইম ব্যাংক আশা করছে।