২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ ডিজাইনের নতুন কম্ফোর্টার আনল কমফি

অনলাইন প্ল্যাটফর্মে অর্ডারে ১০ শতাংশ মূল্যছাড়ের কথা জানিয়েছে কোম্পানিটি।

৩০ ডিজাইনের নতুন কম্ফোর্টার আনল কমফি

ঢাকার বাড্ডায় রোববার নতুন ৩০টি ডিজাইনের কম্ফোর্টার বাজারে এনেছে আরএফএল গ্রুপের বেডিং ব্র্যান্ড ‘কমফি’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 07:25 PM

Updated : 30 Oct 2022, 07:25 PM

ক্রেতাদের চাহিদা মাথায় রেখে এবার শীতে নতুন কম্ফোর্টার বাজারে এনেছে আরএফএল গ্রুপের বেডিং ব্র্যান্ড ‘কমফি’।

রোববার রাজধানীর বাড্ডায় আরএফএলের প্রধান কার্যালয়ে নতুন ৩০টি ডিজাইনের কম্ফোর্টারের মোড়ক উন্মোচন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

সংবাদ বিজ্ঞপ্তিতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের খবর জানায় কোম্পানিটি।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, “শীত মৌসুমে আমাদের দেশে কম্বল, লেপের বিকল্প হিসেবে কম্ফোর্টারের চাহিদা দিন দিন বাড়ছে। এক সময় এই কম্ফোর্টারের প্রায় পুরোটাই আমদানি নির্ভর ছিল।

“আমরা নিজস্ব কারখানায় উন্নত কাঁচামাল ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন কম্ফোর্টার উৎপাদন করছি এবং ক্রেতাদের ব্যাপক সাড়া পাচ্ছি।“

বর্তমানে সিংগেল ও ডাবল সাইজের ১০টি ডিজাইনের কমফি কম্ফোর্টার বাজারে রয়েছে জানিয়ে তিনি বলেন, “এবারের শীতে আমরা ক্রেতার পছন্দকে মাথায় রেখে ৩০টি নতুন ডিজাইনের কম্ফোর্টার বাজারে এনেছি।“

রিগ্যাল এম্পোরিয়াম, বেস্ট বাই, ডেইলি শপিং, স্বপ্ন ও মীনাবাজারসহ অনুমোদিত ডিলার ও রিটেইলারদের মাধ্যমে দেশে কম্ফোর্টারগুলো পাওয়া যাবে বলে অনুষ্ঠানে জানান কমফির নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম।

এছাড়া অথবা ডটকম, দারাজ ডটকমসহ দেশের শীর্ষস্থানীয় অনলাইন প্ল্যাটফর্মেও এগুলো অর্ডার করতে পারবেন ক্রেতারা।

এগুলো সর্বনিম্ন ২০০০ ও সর্বোচ্চ ২৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে। অনলাইন প্ল্যাটফর্মে অর্ডারে ১০ শতাংশ মূল্যছাড় রয়েছে।

অনুষ্ঠানে কমফির ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) ইখতিয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) কামরুল ইসলাম ও হেড অব মার্কেটিং জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।