শেষ হল আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াডের তৃতীয় আসর
অনলাইনে শুরু হওয়া এ অলিম্পিয়াডে দেড় লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়।
আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াডে সেরা ১০ জনকে বাছাইয়ের মধ্য দিয়ে এর তৃতীয় আসর শেষ হয়েছে।
ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে ১০০ জন চূড়ান্ত প্রতিযোগীর মধ্য থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে সেরা ১০ জনকে বাছাই করা হয়।
গত ১৭ জানুয়ারি থেকে অলিম্পিয়াডের অনলাইন রাউন্ড শুরু হয়। এতে দেশের ১৬-২৪ বছর বয়সী দেড় লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও এমডি এম জামাল উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জামাল উদ্দিন বলেন, “দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইডিএলসি সবসময় তরুণদের দক্ষতা বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ নিয়ে এসেছে- ফাইন্যান্স অলিম্পিয়াড তার মধ্যে অন্যতম। আইডিএলসি বিশ্বাস করে, এ দেশের যুবসমাজের ব্যাক্তিগত ফাইন্যান্সিংয়ের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ।”
এই আসরে প্রথম পুরস্কার হিসেবে নগদ তিন লাখ টাকা ও আইডিএলসিতে ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছেন। প্রথম ও দ্বিতীয় রানার-আপ যথাক্রমে নগদ দুই লাখ ও এক লাখ টাকার পুরস্কার পান।
এর আগে বাছাই করা সেরা ১০০ প্রতিযোগী পেয়েছে টেন মিনিট স্কুলের স্কলারশিপ।
