কর্মীদের হেপাটাইটিস বি টিকা দিল ‘নগদ’
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বৃহস্পতিবার ‘নগদ’র প্রধান কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’র তরফে কোম্পানির শতাধিক কর্মী পেলেন হেপাটাইটিস বি টিকা।
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বৃহস্পতিবার ‘নগদ’র প্রধান কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয় বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নগদ জানিয়েছে, তাদের শতাধিক কর্মী হেপাটাইটিস বি টিকার প্রথম ডোজ নিয়েছেন। বাকি দুটি ডোজও সময়মতো ‘নগদ‘র প্রধান কার্যালয়ে একইভাবে দেওয়া হবে।
এ কর্মসূচি সম্পর্কে নগদ’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “আমরা জানি, হেপাটাইটিস সারা বিশ্বে ভয়ানক এক ঘাতক ভাইরাস হিসেবে বিস্তার করছে। শিশু ও অসুস্থ মানুষদের পাশাপাশি আমরা যারা অফিসে কাজ করি, তাদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।
“নগদ পরিবারের সবাইকে এই ভাইরাস থেকে মুক্ত রাখার লক্ষ্যেই আমাদের এই কর্মসূচি।”
‘নগদ’র স্বাস্থ্যসেবা পার্টনার ‘মাই ডক্টর’র পরিচালনায় এ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান, পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) শাহারিয়ার সাঈদ।
এর আগে গত ২৬ জুলাই নগদ’র প্রধান কার্যালয়ের সব কর্মীদের নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান করে ‘মাই ডক্টর’। সেখানে হেপাটাইটিস ভাইরাসের ভয়াবহতা, এর ফল এবং করণীয় তুলে ধরা হয়।
