থাইল্যান্ডে হয়ে গেল আকিজের ব্যবসা সম্মেলন
‘নিউ বিগিনিং’ নামের এ সম্মেলনে ৩৫০ জন অংশ নেন বলে কোম্পানিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্যবসার সহযোগী ও কর্মকর্তাদের নিয়ে থাইল্যান্ডে ব্যবসা সম্মেলনের আয়োজন করেছে আকিজ গ্রুপের আকিজ সিরামিক্স, অরা ও রোসা।
‘নিউ বিগিনিং’ নামের সম্প্রতি আয়োজিত এ ‘বিজনেস কনফারেন্স-২২’ এ ৩৫০ জন অংশ নেন বলে কোম্পানিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘‘কনফারেন্সের মাধ্যমে সকলের দক্ষতা, সহযোগিতা ও একসাথে একটি পরিবার হয়ে থাকার মানসিকতাকে আরও উৎসাহিত করা হয়।“
আকিজ সিরামিক্স, অরা ও রোসা সংশ্লিষ্ট সবাইকে উদ্বুদ্ধ করতেই এবারের বিজনেস কনফারেন্স আয়োজিত করা হয়।
বড় টাইল্স ও স্যানিটারিওয়্যার খাতে অন্যতম প্রস্তুতকারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে আকিজ সিরামিক্স।
এজন্য কম জ্বালানি ব্যয়ে সর্বোচ্চ উৎপাদন ও সর্বাধুনিক করতে আন্তর্জাতিক মান বজায় রাখছে কোম্পানিটি; যা পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া মেনে ‘গো গ্রিন’ থিমকে নিয়ে চলা শুরু করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
