ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি দেওয়া যবে বিকাশে
আগামী ২৭ অক্টোবর পর্যন্ত নিবন্ধন করে ‘বিকাশ’ এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন গ্র্যাজুয়েটরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনের ফি মোবাইলে আর্থিকে সেবার কোম্পানি বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগামী ২৭ অক্টোবর পর্যন্ত নিবন্ধন করে বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি জমা দেওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।
আগামী ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৫৩তম সমাবর্তন হবে। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের গ্র্যাজুয়েটরাও দুটি আলাদা ভেন্যু থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন।
ঢাকা কলেজ প্রাঙ্গণে এ কলেজসহ কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজের গ্র্যাজুয়েটরা থাকবেন। আর ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা ইডেন কলেজ ক্যাম্পাস থেকে যুক্ত হতে পারবেন।
২৬ আগস্ট ২০১৯ থেকে ১৩ অক্টোবর ২০২২ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণরা এই সমাবর্তনে অংশ নেবেন।
অনলাইনে নিবন্ধন ফি দিতে https://convocation.du.ac.bd/ সাইটে লগইন করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পরের ধাপে ‘প্রসিড টু পেমেন্ট’ সিলেক্ট করে বিকাশ অপশনে ক্লিক করে বিকাশ অ্যাকাউন্ট থেকে ফি দেওয়া যাবে।
ফি জমা হওয়ার পর আবেদনকারীরা একটি এসএমএস পাবেন। সব প্রক্রিয়া শেষ করে ‘ফি জমার’ রশিদের আবেদনকারীর অংশসহ সনদ তোলার আবেদন ফর্ম ৩০ অক্টোবর বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে।
