ইউসিবি সুবর্ণ নাগরিক সম্মাননা অনুষ্ঠিত
এ সম্মাননা অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিল বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
সমাজে সফলতা দেখিয়েছেন এমন প্রতিবন্ধী নারী-পুরুষ, ক্রীড়াবিদ, তাদের বাবা-মা ও কর্মসংস্থানকারী প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে সুবর্ণ নাগরিক ফাউন্ডেশন।
রোববার অনুষ্ঠিত এ আয়োজনে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড পৃষ্ঠপোষকতা করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক এ টি এম তাহমিদুজ্জামান, ইউসিবির ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান আবুল কালাম আজাদ, সুবর্ণ নাগরিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মো. সবুর খান, এফবিসিসিআই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী।
