চালডালে মিলবে মিনিস্টারের পণ্য
সমঝোতা অনুযায়ী, মিনিস্টার গ্রুপের উৎপাদিত সব হিউম্যান কেয়ার ও টয়লেট্রিজ পণ্য ই-কমার্স সাইট চালডাল ডটকমের মাধ্যমে যেকোন জায়গা থেকে কেনা যাবে।
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ই-কমার্স পার্টনার হিসেবে যোগ দিল চালডাল ডটকম।
সম্প্রতি এ বিষয়ে কোম্পানি দুটির সমঝোতা চুক্তি সই হয় বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন মিনিস্টার হিউম্যান কেয়ারের হেড অব সেলস হাফিজুল করিম এবং চালডাল ডটকমের সিইও জিয়া আশরাফ।
এ চুক্তির আওতায় মিনিস্টার গ্রুপের উৎপাদিত সব হিউম্যান কেয়ার ও টয়লেট্রিজ পণ্য ই-কমার্স সাইট চালডাল ডটকমের মাধ্যমে যেকোন জায়গা থেকে কেনা যাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের হেড অব কর্পোরেট সেলস মোহাম্মদ বদরুল আলম চৌধুরী শোয়েব, কর্পোরেট সেলসের ম্যানেজার নুরানী।
ডটকমের সিইও জিয়া আশরাফ বলেন, “মিনিস্টার গ্রুপের সাথে যুক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত। চালডাল ডটকম খুবই সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করে থাকে। তাছাড়া আমরা এক ঘণ্টার মধ্যে ডেলিভারি খরচ ছাড়াই পণ্য পৌঁছে দিচ্ছি ক্রেতাদের কাছে।”
এই চুক্তির বিষয়ে হাফিজুল করিম বলেন, “সময়ের সঙ্গে তাল মিলিয়ে মিনিস্টারের হিউম্যান কেয়ার ও টয়লেট্রিজ পণ্যগুলোকে অনলাইনে বিক্রয়ের জন্য চালডাল ডটকমের সঙ্গে এ চুক্তি করা হল। ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করেই আমাদের সাথে চালডাল ডটকম সরাসরি ই-কমার্স পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।”
