২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ শতাংশ সুদে সিএমএসএমই ঋণ দেবে ইউসিবি

এ জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে ব্যাংকটি।

৭ শতাংশ সুদে সিএমএসএমই ঋণ দেবে ইউসিবি

চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 08:38 PM

Updated : 24 Aug 2022, 08:38 PM

অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের জন্য ৭ শতাংশ সুদে মেয়াদি ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে সিএমএসএমই খাতে ঋণ দিতে সম্প্রতি এ চুক্তি সই হয় বলে বুধবার ইউসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চুক্তিতে সই করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক মো. জাকের হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের, নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক ও পরিচালক মনোজ কুমার হাওলাদার, ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, এসভিপি ও হেড অব এসএমই মো. মহসিনুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।