২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিটকের আগামী সিম পেলো জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা

টেলিটক আগামী সিম শুধু জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যেই বিতরন করা হয়

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2023, 07:07 PM

Updated : 23 Feb 2023, 07:07 PM

টেলিটকের আগামী প্যাকেজের সিম পেয়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার সকালে মতিঝিল আইডিয়াল কলেজ প্রাঙ্গনে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই সিম বিতরণ করা হয়। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিম দেওয়ার কথা জানিয়েছে টেলিটক বাংলাদেশ লিমিটেড। 

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীসহ টেলিটকের উর্ধ্বতন কর্মকর্তারা এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।