কনকর্ড এন্টারটেইনমেন্টের সঙ্গে ন্যাচারাব এক্সেসরিস বাংলাদেশের চুক্তি
এই চুক্তির আওতায় ন্যাচারাব এক্সেসরিস বাংলাদেশের কর্মীরা কনকর্ড পরিচালিত ঢাকা ও চট্টগ্রামের বিনোদনকেন্দ্রে মূল্যছাড় পাবেন।
বিনোদন সংক্রান্ত বিষয়ে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে ন্যাচারাব এক্সেসরিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।
সোমবার ন্যাচারাব এক্সেসরিস বাংলাদেশের চট্টগ্রাম কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সই হয় বলে কনকর্ড এন্টারটেইনমেন্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কনকর্ড এন্টারটেইনমেন্টের পক্ষে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) মনোয়ার হোসেন রনি এবং ন্যাচারাব এক্সেসরিস বাংলাদেশের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা কাল্যাইনা কত্থিগোদা চুক্তিতে সই করেন।
এই চুক্তির আওতায় ন্যাচারাব এক্সেসরিস বাংলাদেশের কর্মকর্তা ও কর্মচারীরা ঢাকার বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স, রির্সোট আটলান্টিস এবং চট্টগ্রামের ফয়ে’স লেক কমপ্লেক্স ও ফয়ে’স লেক রিসোর্টে বিশেষ মূল্যছাড় উপভোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চুক্তি সই অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্টের সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) ইউসুফ ইমাম এবং ন্যাচারাব এক্সেসরিস বাংলাদেশের ঊর্ধ্বতন ব্যবস্থাপক (ফাইন্যান্স) রাসিন্দু কারুনারাথনে, উপমহাব্যবস্থাপক নায়ানা প্রবাথ, ব্যবস্থাপক (এইচ আর এডমিন) শিব শঙ্কর চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
