ফ্রেশের গুঁড়ো দুধের বিজ্ঞাপনে বর্ষা
এক বছরের জন্য ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের প্রচারণায় অংশ নেবেন বর্ষা।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) গুঁড়ো দুধের ব্র্যান্ড ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।
এ বিষয়ে সম্প্রতি ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রিম পাউডার ও বর্ষা চুক্তি করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে কোম্পানিটি।
চুক্তি অনুযায়ী, এক বছরের জন্য ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের বিভিন্ন ধরনের প্রচারণার কাজে অংশ নেবেন বর্ষা।
বর্ষা বলেন, “ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার এদেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। পরিবারের সকলের পরিপূর্ণ পুষ্টি নিশ্চিতে এই মিল্ক পাউডারে রয়েছে ভালো গুঁড়ো দুধের সবগুলো গুণ। তাই সচেতন নাগরিক হিসেবে এ ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হয়ে ভালো লাগছে।”
