Published : 24 Jun 2026, 12:15 AM
গাড়ি, ফ্ল্যাটের মত ব্যক্তি খাতের ঋণের অর্থ এখন থেকে বিক্রেতা বা সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অনলাইনে পাঠাতে পারবে ব্যাংক।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রচলিত পদ্ধতির সঙ্গে অনলাইনেও দ্রুত অর্থ ছাড় করা যাবে।
দ্রুত অর্থ পরিশোধ, পে-অর্ডার কিংবা চেকের বদলে অনলাইন পরিশোধ ব্যবস্থা বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে বাংলাদেশ ব্যাংক।
এক্ষেত্রে জালিয়াতি রোধ, সাইবার সুরক্ষা ও সুনির্দিষ্ট ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।