সিলেটে ওয়ালটনের নতুন বিক্রয়কেন্দ্র
ক্রেতাদের আরও দ্রুত আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা দিতে শোরুমটি চালুর মধ্য দিয়ে সিলেটে ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি বিজনেস নেটওয়ার্কের যাত্রা শুরু হল।
সিলেট শহরের কদমতলীর হুমায়ুন রশীদ চত্বর এলাকায় ফ্র্যাঞ্চাইজি শোরুম চালু করেছে দেশীয় ব্র্যান্ড ‘ওয়ালটন’।
এ বিক্রয়কেন্দ্র চালুর মধ্য দিয়ে সিলেটে ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি বিজনেস নেটওয়ার্কের যাত্রা শুরু হল।
বৃহস্পতিবার কোম্পানির বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার হুমায়ুন রশীদ চত্বরের গিয়াস উদ্দীন টাওয়ারে ফিতা ও কেক কেটে এ শোরুমের উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান।
তিনি বলেন, “বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের আন্তর্জাতিক মানের পণ্য দেশের ঘরে ঘরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি বিজনেস নেটওয়ার্ক।
“ইউরোপ-আমেরিকার মত উন্নত দেশগুলোতে ফ্র্যাঞ্চাইজিং ব্যবসা খুব জনপ্রিয়। ওয়ালটনের মাধ্যমে বাংলাদেশে এটি জনপ্রিয়তা পাবে। এতে খুব সহজেই উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। এ ব্যবসায় ওয়ালটনের এগিয়ে আসা যুগান্তকারী উদ্যোগ।”
ওয়ালটন ফ্র্যাঞ্চাইজি শোরুমের উদ্যোক্তা প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, “সিলেটে ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি শোরুম চালু হওয়ায় দেশ সেরা ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য সামগ্রী স্থানীয় ক্রেতাদের কাছে আরও সহজলভ্য হবে।”
ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আসিফুর রহমান, ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ফ্র্যাঞ্চাইজি সেলস নেটওয়ার্কের ব্র্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ইনচার্জ মাহাবুবুল হাসান মিলটন, সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মিরাজুল হক মিনা এবং ফ্র্যাঞ্চাইজি শোরুমের স্বত্বাধিকারী প্রকৌশলী শফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
