২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচ-বাংলা ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে ৫ দিন

ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রমের জন্য ১ থেকে ৫ জানুয়ারি বন্ধ থাকবে সব সেবা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2024, 09:43 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রমের জন্য ডাচ-বাংলা ব্যাংকের লেনদেনসহ সব ধরনের ব‌্যাংকিং সেবা ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৫ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংক জানায়, এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধ থাকবে একদিন বেশি। আগামী ৩০ ডিসেম্বর ৫ জানুয়ারি পর্যন্ত এই সেবা বিরত রাখার বিষয়ে ডাচ-বাংলা ব্যাংক সম্মতি জানিয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দেওয়া হয় বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।