২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

যমুনা ফ্রিজ কিনে বাইক পেলেন গাজীপুরের চন্দ্র শেখর

ডাবল খুশি অফারে মিলছে মূল্যছাড়ও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2024, 06:47 PM

Updated : 09 Apr 2024, 06:48 PM

যমুনা ইলেকট্রনিক্স থেকে ফ্রিজ কিনে ১৫০ সিসি পেগাসাস মোটর সাইকেল জিতেছেন গাজীপুরের বাসিন্দা চন্দ্র শেখর দাস।

সোমবার আনুষ্ঠানিকভাবে তার হাতে বাইকটি হস্তান্তর করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের হেড অফ প্লাজা (ই-কমার্স ও বিটুবি) এস এম সালাউদ্দিন, এজিএম (ব্র্যান্ড ডেভেলপমেন্ট) রুহুল কে সাগর, অ্যাসিসট্যান্ট ম্যানেজার (ব্র্যান্ড ডেভেলপমেন্ট) সাবিরুল ইসলাম, সফিপুর প্লাজার ম্যানেজার সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

যমুনা ইলেকট্রনিক্সের চলমান ‘ডাবল খুশি অফারে’ ফ্রিজ, ফ্রিজার, এলইডি টিভি, এসি, মাইক্রোওয়েভ ওভেন কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পাচ্ছেন মোটর সাইকেল, ফ্রিজ, এসি, স্মার্টটিভি, ওভেনসহ অসংখ্য হোম অ্যাপলায়েন্স। সঙ্গে ৩০ শতাংশ পর্যন্ত নগদ মূল্যছাড়ও থাকছে।